ট্রাকের নিচে চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সোহারই মোড় এলাকায়। মৃত মহিলার নাম ও পরিচয় জানা যায়নি। মঙ্গলবার সকালে ঘটনাটি সাধারন মানুষের নজরে আসে। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানার পুলিশকে।
স্থানীয় সুত্রে জানা যায়, এদিন সকালে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সোহারই মোড় এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর এক অঞ্জাত পরিচয় মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান এলাকার সাধারণ মানুষ। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে যানচলাচল স্বাভাবিক করে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। যদিও মৃত মহিলার নাম পরিচয় সম্বন্ধে কিছুই জানা যায়নি। এলাকাবাসীদের দাবী, এর আগে এলাকায় কোনও দিন ওই মহিলাকে দেখা যায়নি। যদিও প্রাথমিক ভাবে তাদের ধারনা লড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ওই মহিলার। যদিও ঘাতক লড়িটি পলাতক বলে খবর।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/bGaqoV4ShiY